বিশ্বজুড়ে জেন-জির উত্থান, আন্দোলনে পতন একের পর এক সরকারের
গত কয়েক বছরে বিভিন্ন দেশে সরকারবিরোধী আন্দোলনে রাজপথে দেখা গেছে জেন-জিদের। তাদের আন্দোলন শুধু দাবি আদায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, কোথাও কোথাও বদলে গেছে সরকারও। শ্রীলঙ্কার পর বাংলাদেশ, নেপাল ও মাদাগাস্কারে তরুণদের অভ্যুত্থানের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে সরকার। এবার ভারতে সরকারবিরোধী আন্দোলনে সরব হয়েছেন তরুণরা।
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২১:১৮